1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা,১০ যুবক উদ্ধার,গ্রেপ্তার ২।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে আটকে রেখে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও পুলিশ। এ সময় ১০ যুবককে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন,চট্টগ্রামের চন্দনাইশ থানার ছুফিবাড়ি এলাকার সিরাজুল ইসলাম (২৯) এবং পটুয়াখালীর রাঙ্গাবালী থানার চলিতাবানি এলাকার অমিত হাসান (২৩)।
র‍্যাব জানায়,গত ৫ সেপ্টেম্বর,শপিংমলের সিকিউরিটি সুপারভাইজার’পদে চাকরির বিজ্ঞাপন দেখে ১০ যুবককে রূপগঞ্জের উত্তর রূপসীর একটি বাসায় নেওয়া হয়। চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়। পরে তাদের ৩ থেকে ৪ দিন আটকে রেখে খাবার না দেওয়া ও নির্যাতনের অভিযোগ ওঠে।

৮ সেপ্টেম্বর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার ও ১০ যুবককে উদ্ধার করা হয়। আসামিদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost