1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে হাসপাতালে প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় ‘মেরি স্টার’ নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতি নারী ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলা ও হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা। ঘটনার পর দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ব্যক্তিদের পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রসববেদনা নিয়ে ওই নারীকে মেরি স্টার হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের ভুল সিদ্ধান্ত ও অবহেলার কারণে গর্ভেই শিশুটির মৃত্যু হয়। এরপর প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীরও মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই হাসপাতাল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ব্যক্তি ও দায়িত্বরত চিকিৎসকদের সেখানে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন।

এদিকে, প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost