1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলা ঘোষণাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:মোঃ আবির।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণ,বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে‘আমরা নারায়ণগঞ্জবাসী’। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা নারায়ণগঞ্জের উন্নয়ন,নাগরিক সেবা বৃদ্ধি এবং বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন,পাঁচটি উপজেলা নিয়ে গাজীপুর বিশেষ শ্রেণির জেলা হলে নারায়ণগঞ্জ কেন বি-ক্যাটাগরিতে থাকবে? শিল্প,ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীত করার দাবি জানান তাঁরা।
এ সময় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
মানববন্ধন থেকে ১১ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন,আমরা নারায়ণগঞ্জবাসী’র নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost