1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বেনাপোল স্থলবন্দরে নৌপরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, জলাবদ্ধতা নিরসনের আশ্বাস।

বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৭৯ বার পঠিত

যশোর প্রতিনিধি:
বেনাপোল স্থলবন্দরে নৌপরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, জলাবদ্ধতা নিরসনের আশ্বাস।
যশোরের বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান এমপি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পূর্বঘোষণা ছাড়াই তিনি বেনাপোল স্থলবন্দরে যান। এ সময় বন্দরের ওজন স্কেল, শেড ও ইয়ার্ড, স্ক্যানার, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং ইমিগ্রেশন কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমদানি-রপ্তানি কার্যক্রম ও অবকাঠামোগত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে বেনাপোল স্থলবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এবং বন্দরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ শুরু হবে।
এ সময় তিনি বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল,ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড ও পণ্য স্ক্যানিং কার্যক্রমও পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জারুল মান্নানসহ বন্দর, ইমিগ্রেশন,পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost