1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক পাচারকারীদের গোলাগুলি,দেড় লাখ ইয়াবা উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির সঙ্গে অস্ত্রধারী মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা সীমান্তের আনোয়ার প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.জহিরুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির অভিযান
বিজিবি সূত্রে জানা যায়,মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি বস্তা নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।
বিজিবির দাবি, থামার সংকেত উপেক্ষা করে অস্ত্রধারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারীরা তিনটি বস্তা ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই তিনটি বস্তা থেকে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কারা ছিল,খতিয়ে দেখছে বিজিবি
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি,আনোয়ার প্রকাশ লেড়াইয়া ও মিজান ডাকাতের নেতৃত্বে থাকা একটি সশস্ত্র দলের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়েছে। তবে বিজিবির আনুষ্ঠানিক বক্তব্যে তাঁদের নাম উল্লেখ করা হয়নি। স্থানীয় সূত্রের এই দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost