1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি : মোঃ হ্যাপি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

শীতলক্ষ্যায় ডিপিডিসির গণশুনানি, গ্রাহকদের অভিযোগ দ্রুত সমাধানের আশ্বাস
ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় গ্রাহকসেবা উন্নয়ন ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা সমাধানে ডিপিডিসির গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শীতলক্ষ্যা এনওসিএসের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ডিপিডিসির এনওসি জোন (সাউথ)-এর প্রধান প্রকৌশলী মুহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা এনওসিএস সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলী। সভাপতিত্ব করেন শীতলক্ষ্যা এনওসিএসের নির্বাহী প্রকৌশলী এইচ. এম. তারেক তুষার।
গণশুনানিতে গ্রাহকেরা বিদ্যুৎ সরবরাহ, মিটার ও বিলসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কর্মকর্তারা অভিযোগগুলো শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ সময় গ্রাহকদের দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি ডিপিডিসি কার্যালয়ে যোগাযোগ এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানানো হয়। সভায় ডিপিডিসির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost