1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও হলেন ডা.নাজমুল হোসাইন বিপুল।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট চিকিৎসক ডা নাজমুল হোসাইন বিপুল।
গুরুত্বপূর্ণ এ পদে ডা.নাজমুল হোসাইন বিপুল দায়িত্ব পাওয়ায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ডা.নাজমুল হোসাইন বিপুলকে আরএমও হিসেবে দায়িত্ব দেওয়ার খবরে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় নাগরিকদের অনেকেই তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেছেন।
সংশ্লিষ্টদের মতে,চিকিৎসাসেবায় দক্ষতা ও রোগীদের প্রতি আন্তরিকতার কারণে ডা.নাজমুল হোসাইন বিপুলের নতুন দায়িত্ব হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ও সাধারণ চিকিৎসাসেবায় আরও গতিশীলতা আনতে ভূমিকা রাখবে।

আরএমও হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা.নাজমুল হোসাইন বিপুল বলেন,প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন,নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র। আমি আমার সর্বোচ্চ যোগ্যতা, সততা ও নিষ্ঠা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করে যাব।
তিনি আরও বলেন,হাসপাতালের সকল চিকিৎসক,নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে একটি রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। নারায়ণগঞ্জবাসী আমার ওপর যে আস্থা রেখেছেন,কাজের মাধ্যমে আমি তার মূল্যায়ন করতে চেষ্টা করব।
হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ও চিকিৎসাসেবার মান ধরে রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত আরএমও।
ডা.নাজমুল হোসাইন বিপুলের নতুন দায়িত্বকে ঘিরে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। নাগরিকদের প্রত্যাশা,তাঁর নেতৃত্বে হাসপাতালের চিকিৎসাসেবা আরও সহজ,দ্রুত ও রোগীবান্ধব হবে।
এদিকে নতুন আরএমওকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন মহল থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি তাঁর দায়িত্বের সফলতা ও হাসপাতালের চিকিৎসাসেবার উন্নতির জন্য শুভকামনা জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost