1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজার পাশে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় উপজেলার আষাড়িয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন ফাহিমা খানম (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন চান্দখলা গ্রামের মৃত সোহাগ খানের মেয়ে এবং জুনায়েদ মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ফাহিমা খানমকে আটক করে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost