1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত সার মজুদ ও বেশি দামে বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অতিরিক্ত সার মজুদের অভিযোগে এক সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি খুচরা সার ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অনুমোদনবহির্ভূতভাবে অতিরিক্ত সার মজুদের প্রমাণ পাওয়া যায়। এ সময় দোকানে ২৫৯ বস্তা ইউরিয়া,১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়।
এ ঘটনায় দোকানের মালিক মো.নুর ইসলাম (৫০),পিতা মো.নুরফসালীকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।
অভিযানে উদ্ধারকৃত সার সরকার নির্ধারিত মূল্যে যথাযথভাবে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost