
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলী থানা রিপোর্টার্স ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রায়েরবাগ পুতুলবাড়িতে আয়োজিত এক সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে নতুন এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও সাবেক নির্বাচন কমিশনার খোরশেদ আলমকে আহ্বায়ক করা হয়েছে। কদমতলী থানা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার ইঞ্জি. মাহমুদুল হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের রিপোর্টার মো.সোলায়মানকে সদস্য সচিব করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়,আহ্বায়ক কমিটি সংগঠনের সদস্যদের যাচাই-বাছাই,নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন, ক্লাবের জন্য স্থায়ী কার্যালয় গ্রহণ এবং পরবর্তী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে।
এ ছাড়া পূর্ববর্তী নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো.নান্নু মীরকে প্রধান উপদেষ্টা এবং সাবেক নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভায় বক্তারা বলেন,সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য,দায়িত্বশীল সাংবাদিকতা এবং সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন,সদস্যপদ প্রদানের ক্ষেত্রে সাংবাদিকতার পেশাগত পরিচয় ও যোগ্যতা যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে। একই সঙ্গে একটি গ্রহণযোগ্য ভোটার ও সদস্য তালিকা প্রস্তুত করে নির্ধারিত নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা কদমতলী এলাকায় পেশাদার, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ,জাতি,সাংবাদিক সমাজ এবং কদমতলী থানা রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
All rights reserved © 2019
Leave a Reply