1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :মোঃ মকবুল হোসেন।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

সোমবার (২৪ আগস্ট) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে গৌরীপুর থানাধীন রামগোপালপুর বাজার এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকার বিপ্লব বাড়াইক (২৫) এবং একই উপজেলার হাপটা হাওড় এলাকার মো.নাহিদুল ইসলাম ওরফে মো.ইমরান হোসেন সুমন (২৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost