1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

কিট সামগ্রী ও পোশাকবিধি যাচাইয়ে ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক প্যারেড।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত এ প্যারেডে পুলিশ সদস্যদের ইস্যুকৃত কিট সামগ্রী ও পোশাকবিধি পরিদর্শন করা হয়।
প্যারেডে অভিবাদন গ্রহণ করেন এবং কিট প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন।
পুলিশ লাইন্সে কর্মরত অফিসার ও ফোর্সের নামে ইস্যুকৃত কিটসমূহ তিনি পরিদর্শন করেন। পরে কিট রেজিস্টারের সঙ্গে কিট সামগ্রীর মিল রয়েছে কি না,তা যাচাই করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ বাহিনীর নির্ধারিত ড্রেস রুলস মেনে চলার নির্দেশনা দেন। তিনি পরিচ্ছন্ন ও সঠিক পোশাক পরিধান,কিট সামগ্রীর যথাযথ ব্যবহার এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
এছাড়া পুলিশ সদস্যদের সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়।
মাসিক কিট প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost