1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সাইবার ক্রাইম তদন্তে দক্ষতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জে বিশেষ কর্মশালা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে সাইবার ক্রাইম বিষয়ে তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে,Legal Process for Data Collection,শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি, ঢাকার সিপিসির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. খাইরুল আলম।
এতে নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা,গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার ২০ জন এসআই (নিঃ) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে Documentation & Data Collection from Meta (Facebook,WhatsApp ও Instagram), TikTok ও Google থেকে তথ্য সংগ্রহ এবং Meta থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণা ও হয়রানির ঘটনা বাড়ছে। এসব সাইবার অপরাধীকে শনাক্ত, ডিজিটাল তথ্য সংগ্রহ ও আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণে তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost