1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

গফরগাঁওয়ে দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মনজুরুল ইসলামের ইন্তেকাল।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গড়াবের পাঁচপাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো.মনজুরুল ইসলাম বিএসসি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনজুরুল ইসলাম।
নিহত মনজুরুল ইসলাম গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর মধ্যপাড়া এলাকার মরহুম মনিরুল ইসলাম হুজুরের বড় ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, এলাকাবাসী এবং গফরগাঁওয়ের শিক্ষক সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আগামীকাল বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
মনজুরুল ইসলামের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost