1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সোনালী ব্যাংকের এমডির সঙ্গে জেবিএবির নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর নির্বাচনে বিজয়ী সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. শাহ জাহান সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শওগত আলী খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাতে জেবিএবির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সোনালী ব্যাংকের এমডিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাতে দেশের ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়ন,ব্যাংকারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় জেবিএবির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সোনালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃত্বকে স্বাগত জানিয়ে ব্যাংকিং খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেবিএবির সভাপতি মো.মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো.শাহ জাহান বলেন,সংগঠনের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দেশের ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা, জবাবদিহি,শৃঙ্খলা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে তারা কাজ করবেন।

তারা আরও বলেন,ব্যাংকারদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও জনবান্ধব ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে জেবিএবি কার্যকর ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,নবনির্বাচিত কমিটির নেতৃত্বে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন,পেশাগত ঐক্য ও সুশাসন প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost