1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

অসহায় স্বপ্নার পাশে নারায়ণগঞ্জ সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন,দিলেন সেলাই মেশিন।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে প্রশাসনের মানবিক উদ্যোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলার অসহায় নারী স্বপ্না বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। অর্থনৈতিক সংকটে থাকা স্বপ্নাকে স্বাবলম্বী করতে তিনি একটি সেলাই মেশিন প্রদান করেছেন।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার পাঠানতলী এলাকার শহীদ গাজীর মেয়ে স্বপ্না বেগম দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে জীবনযাপন করছিলেন। স্বামীর কাছ থেকে কোনো ধরনের ভরণ-পোষণ না পাওয়ায় জীবিকা নির্বাহ করা তার জন্য কঠিন হয়ে পড়ে।
নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে দর্জির কাজ শুরু করতে একটি সেলাই মেশিনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন তিনি। আবেদনে উল্লেখ করেন, একটি সেলাই মেশিন পেলে তিনি দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবেন।
বিষয়টি জানতে পেরে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন তাৎক্ষণিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। রোববার (২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বপ্না বেগমের হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত স্বপ্না বেগম বলেন,এই সহায়তা আমাকে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। এখন আমি কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারব।
স্থানীয়দের মতে,প্রশাসনের এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের মাঝে নতুন আশা ও আত্মবিশ্বাস সৃষ্টি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost