1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

বাড্ডায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,শতাধিক মানুষের চিকিৎসা সেবা।

নিজস্ব প্রতিনিধি :মোঃ হোসেন।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাড্ডায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ,স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।
রাজধানীর বাড্ডায় অসহায়,নিম্নআয় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন (WHRV)। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা,চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এ আয়োজনে সহযোগিতা করে ফারজী হাসপাতাল লিমিটেড ও ডেন্টাল অ্যান্ড ক্যান্সার কেয়ার সেন্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডা.এম.মোজার হোসেন। তিনি বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ সময় সংগঠনের মহাসচিব মো.হাফিজুর রহমান রাব্বী, প্রতিষ্ঠাতা মো.শাহাবুদ্দিন,জাতীয় স্থায়ী কমিটির সদস্য সচিব মো.ফিরোজ আলম সুমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost