1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে এডিসের লার্ভা,বাড়ির মালিককে ২ হাজার টাকা জরিমানা।

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্মাণাধীন একটি ভবনের অব্যবহৃত পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের উত্তর নলুয়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম। অভিযানে ভবনের মালিক মো.হুমায়ুন কবিরকে জরিমানা করার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে ট্যাংক পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।
নাসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost