1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ক্লু-লেস হত্যা মামলার তদন্তে গতি আনতে মাঠে পিবিআই সুপার।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২১০ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি |

গোপালগঞ্জে ক্লু-লেস হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তদারকিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় তদন্তাধীন ক্লু-লেস হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে অগ্রগতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) জেলার বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট সাক্ষীদের বক্তব্য গ্রহণ করেন এবং মামলার তদন্তের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
তিনি তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মামলার তদন্তে নিরপেক্ষতা,স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত তদন্ত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন।
পিবিআই সূত্র জানায়, জেলার আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost