
বিশেষ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান,মাদকসহ বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ মাদক,দস্যুতা,ওয়ারেন্ট ও বৈষম্যবিরোধী মামলার মোট ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ:
অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া তিনজন ওয়ারেন্টভুক্ত,দুইজন বৈষম্যবিরোধী মামলার আসামি,একজন দস্যুতা মামলার আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,মাদক,সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply