1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন

পবিত্র মহরম উপলক্ষে নারায়ণগঞ্জে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা.)ফাউন্ডেশনের মিলাদ ও দোয়া মাহফিল।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

প্রতিবেদক-মোহাম্মদ হোসেন হ্যাপী।
পবিত্র মহরম মাস উপলক্ষে নারায়ণগঞ্জে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা.) রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বাদ জোহর চাষাড়ার চানমাড়ি আর্মি মার্কেট সংলগ্ন স্থানে সকল এন্টারপ্রাইজের পরিচালক, বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা.) রহমতুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে ওলামায়ে কেরাম, সাংবাদিক, সুধীজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম সাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, পবিত্র মহরম ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। কারবালার শিক্ষা সমাজে ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, হযরত ওয়ায়েস করনী (রা.)-এর আদর্শ অনুসরণ করে মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতেই প্রতিবছর এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost