
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন দিবাগত রাত ১:৪০টা থেকে ২:২০টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. নাসির (৪৬) ও মো.মতিন (২০)-কে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লা থেকে গাঁজার চালান এনে চাঁপাইনবাবগঞ্জে বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে বলে ডিএনসি দাবি করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিএনসি জানিয়েছে,মাদকের উৎস,পরিবহন,মজুত ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply