1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা,১৯২ জনকে আসামি।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

নরায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় মোট ১৯২ জনকে আসামি করা হয়েছে। মামলায় বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে ৪২ জনের নাম-পরিচয় বিস্তারিতভাবে উল্লেখ করা হলেও মামলার মোট আসামির সংখ্যা ১৯২ জন। তাদের মধ্যে কয়েকজনকে পলাতক দেখানো হয়েছে।
এজাহারে নাম থাকা ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নাম রয়েছে। এছাড়া স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন নাজিম উদ্দিন উজ্জল,দেলোয়ার হোসেন,জিসান,আমিনুল ইসলাম রাজু, তানভীর বাবু,কামরুল ইসলাম,শিব্বির,লিটন,যুবরাজ,
কবির চৌধুরী,আব্দুল কাদির খোকন, মাসুম,বশির আহমেদ, শফিকুর রহমান,মাহবুব প্রধান নয়ন,রবিনসহ আরও অনেকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এজাহারভুক্ত আসামিদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মামলায় নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost