
প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৯ জুন ২০২৬) সোনারগাঁও থানার এসআই শহিদুল ইসলাম ও এসআই পঙ্কজ কুমার আচার্য্য-এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মো.মাহফুজুল আলম (২২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহফুজুল আলম কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকার বাসিন্দা। তিনি লালন মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস,নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply