1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

৬৩ বছরের অপেক্ষার অবসান,পতেঙ্গার ৩ ওয়ার্ডে প্রথমবার পৌঁছাবে ওয়াসার সুপেয় পানি।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি।
বঙ্গবন্ধু টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করে পানি সরবরাহ, ছয় মাসের মধ্যে সুবিধা পেতে পারেন হাজারো বাসিন্দা
চট্টগ্রাম দীর্ঘ ৬৩ বছরের বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে চট্টগ্রামের উপকূলীয় জনপদ পতেঙ্গায়। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে ওয়াসার সুপেয় পানি পেতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯,৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করে পানি সরবরাহের পরিকল্পনা হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
ওয়াসা সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন মিললে আগামী ছয় মাসের মধ্যেই পতেঙ্গা এলাকার হাজারো পরিবার সরাসরি ওয়াসার পানির সুবিধা ভোগ করতে পারবে। স্বাধীনতার আগেই প্রতিষ্ঠিত হওয়া চট্টগ্রাম ওয়াসা এতদিন নানা অবকাঠামোগত সীমাবদ্ধতা ও পাইপলাইন জটিলতার কারণে পতেঙ্গায় নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারেনি।
বর্তমানে পতেঙ্গা এলাকায় প্রতিদিন প্রায় ১০ কোটি লিটার পানির চাহিদা থাকলেও সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ৪ কোটি লিটার। এই সংকট মোকাবিলায় বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প থেকে প্রতিদিন অন্তত ২ কোটি লিটার পরিশোধিত পানি পতেঙ্গায় সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম দায়িত্ব গ্রহণের পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। গত ৩ জুন স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তিনি কর্ণফুলী টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহারের অনুমতি চেয়েছেন।
স্থানীয়রা বলছেন,প্রকল্পটি বাস্তবায়িত হলে লবণাক্ত টিউবওয়েল ও বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া পানির ওপর নির্ভরশীলতা কমবে। একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর পতেঙ্গার মানুষ ওয়াসার মূল পানি সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, যা এলাকাবাসীর কাছে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost