1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে জোড়া হত্যাকাণ্ড,গুদাম থেকে ইসলামের গলিত লাশ উদ্ধার,ট্রাকচালক সুমনকে পিটিয়ে হত্যা।

নিজস্ব প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জে পৃথক দুই ঘটনায় ইসলাম রহমান নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার এবং সুমন সূত্রধর নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় সংঘটিত এ দুই হত্যাকাণ্ড নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় বউবাজার এলাকার একটি পরিত্যক্ত প্লাস্টিক গুদাম থেকে ইসলাম রহমান(৪৫) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাত সোয়া ৯টার দিকে স্থানীয়রা গুদাম থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে সন্দেহ করেন। পরে গুদামের ভেতরে প্রবেশ করে একটি গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত ইসলাম রহমান গোদনাইল ক্যানেলপাড় মন্ডলবাড়ী সৈয়দপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)মিজানুর রহমান জানান, লাশটি অনেকদিনের পুরোনো হওয়ায় শরীর পচে যায় এবং পরিচয় শনাক্ত করতে বেগ পেতে হয়। পরে স্থানীয় তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ ধারণা করছে,হত্যার পর মরদেহ গুদামের ভেতরে ফেলে রেখে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শ্মশানগাও বোডবাড়ী এলাকায় ট্রাকচালক সুমন সূত্রধরকে (৩৪) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহবাসী হাতেম আলীর বিরুদ্ধে।
নিহত সুমন সূত্রধর ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামের নারায়ণ সূত্রধরের ছেলে। তিনি ফতুল্লার নূরী মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। একই বাড়িতে বসবাস করতেন অভিযুক্ত হাতেম আলী (৩৪),যিনি ট্রাক হেলপার হিসেবে কাজ করতেন।
ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানান,হাতেমের মাদকাসক্তি নিয়ে দীর্ঘদিন ধরে সুমনের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে বাড়ির মালিককে জানানো হলেও বিরোধ মেটেনি, বরং শত্রুতা আরও বাড়ে।
শনিবার সকালে পঞ্চবটী ট্রাক টার্মিনাল এলাকায় সুমনকে পেয়ে হাতেম কাঠের ডাসা দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন সুমন। স্থানীয়রা অভিযুক্ত হাতেমকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং আহত সুমনকে হাসপাতালে ভর্তি করে।পরে রাজধানীর রামপুরার ডেল্টা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে সুমনের মৃত্যু হয়।দুই হত্যাকাণ্ডের ঘটনায় পৃথকভাবে তদন্ত শুরু করেছে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা পুলিশ। বিশেষ করে গুদাম থেকে উদ্ধার হওয়া গলিত লাশের ঘটনায় হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের দাবি,নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost