1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

৮ কেজি গাঁজাসহ সিদ্ধিরগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মে ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের শিমরাইল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দশতলা বিল্ডিংয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,রিফাত হোসেন রতন (৩২) এবং মোঃ সাজ্জাদুর রহমান (২৭)। অভিযানে তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost