1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তেতলাব এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন,তারাবো পৌরসভার সুলতান,নয়ন মিয়া ও রাজ রায়হান রাব্বি।
পুলিশ জানায়,দীর্ঘদিন ধরে তেতলাব এলাকায় একটি মাদক সিন্ডিকেট অবৈধভাবে মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। শনিবার রাতে সেখানে বড় ধরনের মাদকের চালান হাতবদলের তথ্য পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ছদ্মবেশে এলাকায় অবস্থান নেয়। পরে মাদক কারবারিদের আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন,এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost