1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট, নিরাপত্তা বলয়ে পশুর হাট।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

মোঃ হোসেন হ্যাপি: নিজস্ব প্রতিবেদক।
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১১। বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে মাঠে কাজ করছে র‌্যাবের একাধিক টিম।
ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ,যানজট,ছিনতাই,চাঁদাবাজি, অজ্ঞান পার্টি,মলম পার্টি এবং জাল টাকা চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব অপরাধ দমনে আগাম প্রস্তুতি হিসেবে র‌্যাব-১১ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা চৌকি স্থাপন করেছে। একইসঙ্গে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে,যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, মাদক কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হতে পারে।
র‌্যাব সূত্রে জানা গেছে,কোরবানির পশুর হাটগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি। সাধারণ ক্রেতা-বিক্রেতারা যেন নিরাপদে লেনদেন করতে পারেন এবং কোনো প্রতারক চক্র সক্রিয় হতে না পারে,সেজন্য সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে,জনস্বার্থে এবং পবিত্র ঈদুল আযহার আনন্দঘন পরিবেশ নিরাপদ রাখতে ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক তথ্য বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost