1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিশেষ অবদানে স্বীকৃতি পেলেন ডিএসবি কর্মকর্তা-হুমায়ূন আহমেদ।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:তাছলিমা পপি।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি)-তে সততা, ন্যায়নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিশেষ স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত হয়েছেন ডিএসবি কর্মকর্তা হুমায়ূন আহমেদ।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন মিজানুর রহমান মুন্সি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানা যায়, গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। দায়িত্ব পালনে সততা ও জনসেবামূলক মনোভাবের কারণে সহকর্মীদের মাঝেও তিনি প্রশংসিত।
পুরস্কার গ্রহণ শেষে হুমায়ূন আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সততার সঙ্গে দেশের জন্য এবং দেশের জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করে কাজ করে যেতে পারি।”
তার এ অর্জনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকেও ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost