1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে সিএনজি চালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সিএনজি চালক মুমিন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা ও পরিবহন শ্রমিকরা।
জানা যায়, দড়িকান্দী টু বাংলাবাজার সড়কে চলাচলকারী সিএনজি চালক মুমিনের কাছে স্থানীয় কয়েকজন চাঁদা দাবি করে। অভিযোগ রয়েছে,১০ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর ৬টার দিকে তিনি মারা যান।
মুমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ও সিএনজি চালকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীরা বলেন,দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্য চললেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost