1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন,ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে নতুন এম্বুলেন্স সংযোজন,ডুবুরি ইউনিটের সক্ষমতা বৃদ্ধি,ফায়ার স্টেশনের সংখ্যা বাড়ানো এবং সদস্য সংখ্যা ৩০ হাজারের উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) নারায়ণগঞ্জের পূর্বাচলে আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন, পাসিং আউট প্যারেড এবং পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে জোর দিচ্ছি। এম্বুলেন্স সেবা বাড়াতে একশটি এম্বুলেন্স সংযুক্ত করা হচ্ছে। ডুবুরিদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি ও সদস্য সংখ্যা ত্রিশ হাজারের উপরে করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস সদস্যদের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করতে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা হবে। এর মাধ্যমে বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা সবসময় জনগণের জানমাল রক্ষায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। যেকোনো দুর্যোগে তাদের সেবামূলক কার্যক্রম ও আত্মত্যাগ জনগণের আস্থা অর্জন করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost