1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ আটক ১, চুরির মামলায় আরও ২ গ্রেফতার।

প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে। একইসঙ্গে চুরির মামলায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত মোট ৩ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মোঃ সুমন মিয়া (৩২),পিতা আবুল হোসেন,মাতা-আয়েশা বেগম।মোঃ জুয়েল (২০),পিতা-মৃত সেলিম,মাতা-হাসনা বেগম।মোঃ ইব্রাহীম (২১),পিতা-মোঃ মানুিদ্দিন,মাতা-রোকেয়া।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের মধ্যে সুমন মিয়ার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর দুইজনকে চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়,মাদক, চুরি ও যেকোনো অপরাধ দমনে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost