1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৩ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনী এলাকায় এবং ৪নং ওয়ার্ডের কাঁচপুর টার্নিং ঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফরিদ (২৫), মোঃ রাব্বি (২৩), মোহাম্মদ শাকিল মিয়া (২৫), হাসিবুর রহমান জুবায়ের (২৯) ও মোঃ ফাহিম (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ ফরিদের বিরুদ্ধে পূর্বেও ২টি মাদক মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost