1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদের খাদেম সড়ক দুর্ঘটনায় নিহত,এলাকাজুড়ে শোকের ছায়া।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:মোঃ আশরাফ।
গাইবান্ধা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদের খাদেম হাফেজ মাসুম নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে গাইবান্ধা শহরের সাদুল্লাপুর সড়কের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,একটি ৫০ সিসি মোটরসাইকেলে চলাচলের সময় পৌরসভার একটি ময়লাবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা নিহত ব্যক্তিকে গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদের খাদেম হাফেজ মাসুম হিসেবে শনাক্ত করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
হাফেজ মাসুমের মৃত্যুর খবরে সহকর্মী,মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। অনেকেই তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বানিয়ে দিন,তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost