
নিজস্ব প্রতিবেদক:মোঃ হ্যাপি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মাছুম আহম্মেদ (৪৫) ও সজল ভূইয়া (৩৮)। মাছুম আহম্মেদ সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এবং সাবেক কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে। অপরদিকে সজল ভূইয়া নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply