1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ব্রাজিল সমর্থক শবনম বুবলীকেও মুগ্ধ করলেন মেসি,দিলেন ‘জাদুকর’খেতাব

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৫৫ বার পঠিত

ক্রাইম রিপোর্টার:
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আবারও বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নন, বরং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকরাও।
সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক হলেও মেসির অসাধারণ নৈপুণ্যের প্রশংসা করতে দ্বিধা করেননি তিনি।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন বুবলী। সেখানে তিনি লেখেন,এই লোকটা মেসি এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।
বুবলীর এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই তার ক্রীড়াসুলভ মানসিকতার প্রশংসা করেন। অনেকে মন্তব্য করেন,মেসির পারফরম্যান্স এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিপক্ষ দলের সমর্থকরাও তার প্রশংসা করতে বাধ্য হন।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই আলজেরিয়ার ওপর আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন মেসি। পরে আরও দুটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। তার দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপাধারীরা টুর্নামেন্টে দারুণ সূচনা করে।
মেসির এই অনবদ্য নৈপুণ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন অভিনেত্রী শবনম বুবলী,যিনি ব্রাজিল সমর্থক হয়েও অকপটে মেসিকে ‘জাদুকর’ বলে অভিহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost