1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো.আব্দুল্লাহ আল মামুন পদত্যাগ করেছেন। তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন,বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকে সংগঠনের নির্দেশনায় শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পাশে থেকে কাজ করে আসলেও জেলা কমিটির কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির রয়েছে। পাশাপাশি কার্যকর সাংগঠনিক কাঠামোর অভাব এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয়হীনতার কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছিল না।
তিনি জানান,আহত ও শহীদ পরিবারের জন্য প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারার নৈতিক দায়বদ্ধতা থেকেই তিনি সদস্য সচিব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে উল্লিখিত কারণগুলো বিবেচনা করে তার পদত্যাগ গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost