1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ফতুল্লায় বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৭.০৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে অপরাধ দমন ও মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২ জুন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ফতুল্লা মডেল থানার এএসআই মো.আব্দুল হামিদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেলপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোডের ভূইয়া বাড়ি সংলগ্ন আল আমিনের মুদির দোকানের সামনে থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জুয়েল কসাই (৪৫) এবং ডালিম (২৭)।

পুলিশ জানায়,ধৃতদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের কাছে তথ্য পাওয়া গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফতুল্লা ও আশপাশের বিভিন্ন এলাকায় যুবসমাজের কাছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে,মাদক সন্ত্রাস ও জনশৃঙ্খলা বিরোধী যেকোনো অপরাধ দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost