1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

আড়াইহাজার থানার নতুন ওসি-মো:সবজেল হোসেন।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক- তাছলিমা পপি।
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো:সবজেল হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই স্থানীয়দের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।
জানা যায়,এর আগে তিনি খুলনার পাইকগাছা থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে খুলনা বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করেন। এছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সফলতা অর্জন করে প্রশংসা কুড়িয়েছিলেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন,দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে মো:সবজেল হোসেন আড়াইহাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মাদক,সন্ত্রাস ও অপরাধ দমনে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।
নতুন দায়িত্ব পেয়ে মো:সবজেল হোসেন বলেন,জনগণের সহযোগিতা নিয়ে আড়াইহাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবো। অপরাধ দমনে পুলিশ সবসময় কঠোর অবস্থানে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost