1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে পুলিশ।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টার | নরসিংদী।
নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোরে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম মুন্সি স্থানীয় সাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টাইলস,স্যানিটারি ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন রফিকুল। তবে শনিবার রাত ১০টার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে স্বজনরা দোকানে গিয়ে দেখেন,শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না।
পরে দোকানের ভেতরে প্রবেশ করে তাঁরা রক্তাক্ত অবস্থায় রফিকুল ইসলাম মুন্সির মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়,নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। রোববার সকাল থেকে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আশপাশের অধিকাংশ দোকান বন্ধ ছিল। এছাড়া এলাকায় বিদ্যুৎ না থাকায় হত্যাকাণ্ডের বিষয়টি কেউ টের পাননি।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন,হত্যার কারণ ও কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost