1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

খেলাধুলায় তরুণরা বিপথে যায় না,ক্রীড়াচর্চা বাড়াতে হবে -এমপি নজরুল ইসলাম আজাদ।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জে তরুণদের মাদক,সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, “মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকে না। তাই তরুণ সমাজকে মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া আয়োজন বাড়াতে হবে।
শনিবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত’বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর আয়োজনে এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ফতেহ মো.রেজা রিপন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।
এমপি নজরুল ইসলাম আজাদ বলেন,খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে সুস্থ ধারায় রাখতে ক্রীড়াচর্চা অত্যন্ত জরুরি। খেলাধুলা সমাজে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বগুণ তৈরি করে।
তিনি আরও বলেন,দেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। আমরা সবসময় তরুণদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি আজাদ। পরে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল,জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরিফ মায়া,সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন,সাবেক ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ,মোয়াজ্জেম হোসেন মন্টিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost