1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্য গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর সার্বিক দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এম সার্কেস ও চাষাঢ়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মনির হোসেন (৪৮), মোঃ বজলু (৪৫),মোঃ আফজাল মিস্ত্রী (৪৫),মেহেদী দর্জি (৩৪),খোরশেদ আলম অপু (৩৬) এবং মোঃ সোহেল সরকার (৩৫)।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সংগঠনটির কার্যক্রম বন্ধ ও জড়িত সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর থানায় দুটি এবং সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এছাড়া খোরশেদ আলম অপুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ও মতলব উত্তর থানায় আরও একটি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost