1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

আড়াইহাজারে বিএনপি নেতা খুন,ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ,আটক ৪।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

নারায়ণগঞ্জ,২১ মে ২০২৬:মোঃ হোসেন হ্যাপি।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম ওসমান গনি (৪০)। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার (২০ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ঘটনার পরপরই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।
পরে আহত অবস্থায় ওসমান গণিকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি বিক্রি চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost