
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকায় পাহাড়ধসে সন্তানহারা একটি পরিবারের জন্য নলকূপ স্থাপনের ব্যবস্থা করেছেন ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ফজলুল মুরাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে পাহাড়ধসে ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান মারা যান। এরপর থেকে পরিবারটি আর্থিক সংকটের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির সমস্যায় ভুগছিল।
এ অবস্থায় পরিবারটির পানির সংকট নিরসনে নলকূপ স্থাপনের উদ্যোগ নেন ফজলুল মুরাদ। নলকূপটি স্থাপনের ফলে পরিবারটির বিশুদ্ধ পানির চাহিদা পূরণে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।
All rights reserved © 2019
Leave a Reply