1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

মিরসরাইয়ে বারইয়ারহাট মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

বিশেষ প্রতিনিধি।চট্টগ্রাম।
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এবং নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জনকারী ও ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা ইমাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তোহিদী এবং বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন আলমগীর।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের দোয়া ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়। এ ছাড়া মাদরাসার ২৯তম হাফেজা জান্নাতুল সাদিয়া আফরানকে বিশেষভাবে দোয়া ও অভিনন্দন স্মারক দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নিজাম উদ্দিন আনসারী বলেন,ইসলামি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা,আদর্শ ও উত্তম চরিত্র গঠনে মনোযোগী হতে হবে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত নারীরা পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা আনোয়ার হোসাইন বলেন,নারীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মা,পরিবার ও সমাজ গঠনের লক্ষ্য নিয়ে মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফল প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদরাসার শুরা সদস্য, উন্নয়ন সদস্য, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা দ্বীনি শিক্ষার প্রসার এবং নারী শিক্ষার উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost