1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জকে ক্লিন,গ্রীন ওস্মার্ট সিটি গড়তে ফিনল্যান্ডের সঙ্গে নাসিকের বৈঠক।

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী,ব্যুরো চীফ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে(নাসিক) পরিচ্ছন্ন,সবুজ ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে ফিনল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর ২০২৬) নগর ভবনে আয়োজিত এ সভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে বিদ্যুৎ ও সম্পদ উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.নূর কুতুবুল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ফিনল্যান্ডের প্রতিনিধি দল আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি ও পরিবেশবান্ধব নগর উন্নয়নের বিভিন্ন মডেল তুলে ধরেন। তাঁরা নারায়ণগঞ্জের বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন,নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন,
সবুজ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে ফিনল্যান্ডের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরীর পরিবেশ উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন মডেল ও প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন,পরিবেশ দূষণ কমানো এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost