1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

জমকালো আয়োজনে ঢাকায় শুরু,বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি।

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় শুরু হয়েছে চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তা এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনী বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজন বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এ আয়োজন অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নারীদের ক্রীড়াক্ষেত্রে অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণ সমাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
প্রতিমন্ত্রী টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শন এবং ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির কর্মকর্তা,বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost