1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং বুথ উদ্বোধন, বাড়বে ডিজিটাল সেবা।

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বারইয়ারহাট বাজারের আবুল কোম্পানি মার্কেটে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট বাজার শাখার আওতাধীন বুথটি বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংকের চট্টগ্রাম উত্তরাঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক এ কে এম মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক দিদারুল আলম মিয়াজী। পূবালী ব্যাংক বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হোসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিঠাছড়া শাখার ব্যবস্থাপক এরশাদ মুরাদ চৌধুরী, বড়তাকিয়া শাখার ব্যবস্থাপক মাইনুদ্দিন, জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুর রহমান এবং করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমেদ উল্লাহ।
এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ মুসা, ফারুক, লুৎফুর রহমান, সিরাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এম আনোয়ার হোসেন ও এম মাঈন উদ্দিন এবং স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মাসুদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসি কাজ করে যাচ্ছে। গ্রাহকদের সময় ও ভোগান্তি কমিয়ে ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করাই ব্যাংকের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো, লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব। নতুন এই বুথের মাধ্যমে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রহণের আরও সুযোগ পাবেন।

বিশেষ অতিথি দিদারুল আলম মিয়াজী বলেন,বারইয়ারহাট একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের ফলে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকেরা উপকৃত হবেন। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সহজলভ্য হলে ব্যবসায়িক লেনদেন আরও গতিশীল হবে।
সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক ফারুক হোসাইন মাহমুদ বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী উন্নত ও মানসম্মত ব্যাংকিং সেবা দেওয়াই তাঁদের অঙ্গীকার। নতুন এই বুথের মাধ্যমে বারইয়ারহাট বাজারের গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনে তাঁরা আন্তরিকভাবে কাজ করে যাবেন।
উদ্বোধনের মধ্য দিয়ে বারইয়ারহাট বাজার এলাকায় প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসির নতুন উদ্যোগের সূচনা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost