
নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাং সদস্য ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিসহ মোট ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩ জন মাদক ব্যবসায়ী, ৭৬ জন মাদকসেবী, ৫ জন কিশোর গ্যাং সদস্য, ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামি, নিয়মিত মামলার ২ জন আসামি, নিষিদ্ধ সংগঠনের ৬ জন সদস্য এবং অন্যান্য মামলায় আরও ১২ জন।
ফতুল্লায় সর্বোচ্চ গ্রেপ্তার, সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবা উদ্ধার
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, থানা ওয়ারি গ্রেপ্তারের চিত্র হলো,
ফতুল্লা মডেল থানা: ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৭ জন মাদকসেবী, ৫ জন কিশোর গ্যাং সদস্য, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ৪ জন সদস্য রয়েছেন।
সোনারগাঁ থানা: ৬০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী ও ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা: ৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা: মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য মামলায় ৩ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানা: মাদকসেবনের অভিযোগে ৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিয়মিত মামলার ২ জন আসামি ও মাদকসেবনের অভিযোগে ১ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা: মাদকসেবনের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের
পুলিশ প্রশাসন জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply